উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর বাসস্ট্যান্ড সংস্কার ও সৌন্দর্য্যায়নের প্রকল্পের জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করলো পরিবহন দপ্তর। সম্মতি দিয়ে রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছিলেন পুর প্রধান কার্তিক পাল। চলতি সপ্তাহের এই বিরাট পরিমান অর্থ বরাদ্দ করেছে পরিবহন দপ্তর। সেই মর্মে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভায় সাংবাদিক বৈঠক করে এই অর্থ বরাদ্দের অনুমোদনের কথা জানান কার্তিক পাল। আগামী কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্য হবে বলে জানান পুর প্রধান ।
উল্লেখ্য বাম আমলে রেল দপ্তরের জমি দীর্ঘ মেয়াদী লীজ নিয়ে তার উপরে পৌর বাসস্ট্যাণ্ড গড়েছিলেন তৎকালীন কংগ্রেসী বোর্ড। ২০০৩ সালে ৩০ অক্টবর এই বাসস্ট্যান্ড উদ্বোধন হয়েছিল।এর মাঝে বড় মাপের কোন সংস্কার ও সম্প্রসারন না হওয়াতে, গাড়ি ও যাত্রীরা সমস্যায় পরেছেন।বাস স্ট্যান্ডে নেয় কোন সেড, বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত না থাকার জন্য যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হত। সেই সব সমস্যার কথা মাথায় রেখে যাত্রীদের সুবিদার্থে এবং যাত্রীবাহি গাড়ি যাতে সেডের নিচে দারাতে পারে এবং সুষ্ট পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মাসের মধ্যে সমস্ত কাজ শুরু হবে বলে জানান পুর প্রধান কার্তিক পাল। এই সম্প্রসরনের কাজ সম্পন্য হলে তাদের অনেক সমস্যা সমাধান হবে বলে জানান যাত্রীরা।vv